রামু (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের রামু উপজেলায় নুরুল হাকিম (২৭) নামে যুবকের এক মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৫ এপ্রিল) বিকেলে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন মাদক সেবনের দায়ে তার বিরুদ্ধে এ দন্ডাদেশ দেন। নুরুল হাকিম রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের তেচ্ছিপুল এলাকার আব্দুল মাবুদের ছেলে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন জানান, মাদকসেবনের অপরাধে তাকে এ সাজা দেওয়া হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে ফতেখাঁরকুলের তেচ্ছিপুল এলাকা থেকে নুরুল হাকিমকে আটক করে পুলিশ।
রামুতে সাজাপ্রাপ্ত আসামী আটক
কক্সবাজারের রামু থানা পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাতে রামু উপজেলার কলঘর ষ্টেশন এলাকা থেকে সাইফুল ইসলাম (৩৭) নামে ছয় মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে আটক করা হয়েছে।
সাইফুল ইসলাম রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের জারাইলতলী এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। এ অভিযানে নেতৃত্ব দেন রামু থানার অফিসার্স ইনচার্জ অপ্পেলা রাজু নাহা।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা জানান, অপরাধ দমনে ও রামু উপজেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
বৌদ্ধ সমিতি যুব’র রামু হাজারীকুল শাখা গঠিত

কক্সবাজারের রামুতে বাংলাদেশ বৌদ্ধ সমিতি হাজারীকুল শাখা গঠিত হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) রাত ১০ টায় রামু হাজারীকুল বোধিরতœ বৌদ্ধ বিহার ও সত্যপ্রিয় বিদর্শন সাধনা কেন্দ্রে অনুষ্ঠিত সভায় এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মিঠুন বড়–য়াকে সভাপতি, রুপায়ন বড়–য়াকে সাধারণ সম্পাদক ও বাপ্পি বড়–য়াকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। সভায় মিঠুন বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সমিতি রামু উপজেলা শাখার সভাপতি স্বপন বড়–য়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ বৌদ্ধ সমিতি (যুব) রামু উপজেলা শাখার সভাপতি সুরেশ বড়–য়া বাঙ্গালী, সাধারণ সম্পাদক সাংবাদিক অর্পন বড়–য়া।




