ads

সোমবার , ২১ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২১, ২০২৪ ২:০৪ অপরাহ্ণ

ভারতের জম্মু-কাশ্মীরের গান্দেরবাল জেলায় রোববার (২০ অক্টোবর) রাতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে ছয়জন নির্মাণশ্রমিক এবং একজন চিকিৎসক নিহত হয়েছেন। খবর এনডিটিভির।

Shamol Bangla Ads

প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসীরা একটি বেসরকারি কোম্পানির ক্যাম্প হাউজিং কর্মীদের ওপর অতর্কিত গুলি চালায়। ইতোমধ্যে ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ ও সেনাবাহিনী। সেইসঙ্গে সন্ত্রাসীদের ধরতে অভিযান শুরু হয়েছে।

জম্মু-কাশ্মীরের সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এই হামলাকে নৃশংস ও কাপুরুষোচিত বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এই এলাকায় শ্রমিকেরা একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে কাজ করছিলেন। আমি নিরস্ত্র লোকদের ওপর এই হামলার তীব্র নিন্দা জানাই।

Shamol Bangla Ads

জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেছেন, পুলিশ, সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। সেইসঙ্গে তিনি জনগণকে আশ্বস্ত করেছেন যে, এই ঘৃণ্য কাজের পেছনে যারা- তারা শাস্তি পাবে।

তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!