ads

রবিবার , ১৯ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালিয়ায় তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ৩ : বাড়িঘর ভাঙচুর

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৯, ২০১৪ ৬:০৬ অপরাহ্ণ
কালিয়ায় তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ  আহত ৩ : বাড়িঘর ভাঙচুর

কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ  নড়াইলের কালিয়া উপজেলায় শনিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুইজন মহিলাসহ তিন ব্যক্তি আহত হয়েছেন। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, শনিবার রাত আনুমানিক ৭টার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র নড়াইলের কালিয়া উপজেলাধীন কৃষ্ণপুর গ্রামের ফকিরবাড়ি ও কাজীবাড়ির মহিলাদের মধ্যে ঝগড়া-বিবাদ বাঁধে। এ সময় দুই বাড়ির পুরুষরা বাড়িতে ছিলো না। খবর পেয়ে রতন ফকির ও ইদ্রিস কাজীর লোকজন ঘটনাস্থলে এসে সংঘর্ষে লিপ্ত হয়। এক পর্যায়ে রতন ফকিরের লোকজন সুযোগ বুঝে ইদ্রিস কাজীর স্ত্রী ছিয়ারোন বেগম (৬৫), তার পুত্রবধূ নাসরিন বেগম (৩০) ও ছেলে মনিরুল কাজীকে (৩২) পিটিয়ে ও কুপিয়ে মারাত্মাকভাবে আহত করে। প্রতিবেশীরা ছুটে এসে আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনার জের ধরে ওই রাতেই ইদ্রিস কাজীর লোকজন উত্তেজিত হয়ে মোস্তফা ফকির, রতন ফকির ও সিরাজ ফকিরের বসতবাড়িতে হামলা চালিয়ে তাদের বাড়িঘর ভাঙচুর করে মাটির সাথে মিশিয়ে দেয়। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। কালিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছিলো বলে জানা যায়।

Need Ads
error: কপি হবে না!