ads

বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিল্পী সমিতির উদ্যোগে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ

খবর টি পড়েছেন : ২১৯
শিল্পী সমিতির উদ্যোগে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। ১৫ জানুয়ারী বুধবার রাতে রাজধানীর বিভিন্ন প্রাঙ্গণ ঘুরে ঘুরে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান অসহায় ও দুস্থদের মাঝে কম্বণ বিতরণ করেন।

Shamol Bangla Ads

ওইসময় শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য চিত্রনায়ক আলেকজান্ডার বো, মারুফ আকিব, বিলাশ ও জয় চৌধুরী উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, সারা রাত রাস্তায় ঘুরে যা দেখলাম সত্যিই অনেক কষ্টের। এই শীতে অসহায় মানুষেরা অমানবিক কষ্ট করবে, তা মেনে নেয়া যায় না। তাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে তাদের কাছে ছুটে গেছি। ওইসময় শিল্পী সমিতির এ নেতা নিজ নিজ এলাকার বিত্তশালীদের আর্ত মানবতার সেবায় এগিয়ে এসে নিজ নিজ প্রতিবেশীর পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত প্রসারিত করার আহ্বান জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অবশেষে বিপিএলের ২০ লাখ টাকার ট্রফি উন্মোচন পরবর্তী সংবাদ গ্রামীণফোনে প্রথম বাংলাদেশি সিইও ইয়াসির আজমান

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads