ads

বুধবার , ৯ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বন্যার্তদের মাঝে র‌্যাব-১৪’র উদ্যোগে খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার
অক্টোবর ৯, ২০২৪ ৭:৪৬ অপরাহ্ণ

শেরপুরে বন্যার্তদের মাঝে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। ৯ অক্টোবর বুধবার দুপুরে নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে বিরিয়ানির প্যাকেট বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

খাবার বিতরণ করেন র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক। ওইসময় তিনি বলেন, র‌্যাব শুরু থেকেই বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। আটকে পড়া বন্যার্তদের উদ্ধার কার্যক্রমসহ তাদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। বন্যার্তদের যেকোন সমস্যায় আমরা তাদের পাশে আছি। একইসাথে যাদের পুনর্বাসন প্রয়োজন, তাদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত র‌্যাব কাজ করবে।

খাবার বিতরণকালে অন্যান্যের মধ্যে স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলামসহ র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!