ads

মঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াল ইসলামী ছাত্রশিবির

স্টাফ রিপোর্টার
অক্টোবর ৮, ২০২৪ ১২:০২ অপরাহ্ণ

শেরপুর জেলায় সম্প্রতি ভয়াবহ বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখা। ৭ অক্টোবর সোমবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নে জেলা ছাত্রশিবিরের উদ্যোগে বন্যার্তদের জন্য উপহার সামগ্রী বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

এসময় ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, শিবিরের শিল্প ও সাংস্কৃতি সম্পাদক আব্দুস সালাম, জামায়াতে ইসলামী শেরপুর জেলা আমীর মাওলানা হাফিজুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক গোলাম কিবরিয়া, ছাত্রশিবিরের জেলা সভাপতি আশরাফুজ্জামান মাসুম, নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি শাহাদত হোসেন বিএসসি, সাবেক শিবির নেতা রাশেদুজ্জামান নাহিদ, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি সহ স্থানীয় গনমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিন বন্যার্তদের জন্য চিড়া, মুুুড়ি, গুড়, বিস্কুট, স্যালাইন, বিশুদ্ধ পানিসহ প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করা হয়।

Need Ads
error: কপি হবে না!