পাইকগাছা (খুলনা) প্রতিনিধি থেকেঃ খুলনার পাইকগাছায় অবৈধভাবে ভাটায় ইট পোড়ানোর অভিযোগে ভ্রাম্যমান আদালত দু’ভাটা মালিককে প্রায় ২ লাখ টাকার আর্থিক জরিমানা করেছে। বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালত সকালে উপজেলার সোলাদানা ইউপি চেয়ারম্যান এস,এম, এনামুল হকের নিয়ন্ত্রিত এনামুল ব্রিকসকে ১ লাখ ৪০ হাজার টাকা ও উপজেলার চাঁদখালীর ফরিদ সরদার ও জলিল সরদারের কাওয়ালী ফ্রেন্ডস ব্রিকস্-এ দুটি প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন খুলনা জেলা নির্বাহী আদালতের ম্যাজিষ্ট্রেট আব্দুলাহ আল-মুনছুর। আদালত সূত্রে জানা গেছে, ভাটায় অবৈধভাবে কাঠ পোড়ানো, টিনের চিমনী ব্যবহার ও সংশ্লিষ্ট দপ্তরের লাইসেন্স না থাকায় ভ্রাম্যমান আদালত এ জরিমানা করেন। আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন খুলনা জেলার পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিষ্ট সৈয়দ আহম্মদ কবীর, পরিদর্শক রফিকুল হাসান ও জেলার পেশকার পান্না।




