ads

সোমবার , ৭ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বন্যায় ২ শিশুসহ আরও ৩ জনের মৃত্যু

জয়ন্ত দে, স্টাফ রিপোর্টার
অক্টোবর ৭, ২০২৪ ৮:৩৭ অপরাহ্ণ

পানি কমলেও ভেসে উঠছে বিভৎস চিত্র

শেরপুরে মহারশি ও সোমেশ্বরী নদীর পানি কমায় এবং বৃষ্টি না হওয়ায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ভেসে উঠছে গ্রামীন জনপদের ক্ষয়ক্ষতির চিত্র। এখনো পানিবন্দি রয়েছেন নালিতাবাড়ী ও ঝিনাইগাতিসহ ৫ উপজেলার প্রায় ৫০ হাজার মানুষ। দেখা দিয়েছে, তীব্র খাদ্য সংকট। এদিকে রবিবার রাতে বন্যার পানিতে ডুবে নকলা উপজেলার গণপদ্দি ইউনিয়নের গজারিয়া গ্রামের আবদুর রাজ্জাক (৫০) এবং সোমবার দুপুরে নালিতাবাড়ীতে জিমি আক্তার (৮) ও নকলায় রাহিম (৫) নামে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বন্যায় মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ১০ জনে।

Shamol Bangla Ads

জেলা, উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, রবিবার দুপুরের পর থেকে শেরপুরে বৃষ্টি হয়নি। এছাড়া মহারশি ও সোমেশ্বরী নদীর পানি কমেছে। এর ফলে সোমবার ঝিনাইগাতী, শ্রীবরদী, শেরপুর সদর ও নকলা উপজেলার ২০টি ইউনিয়নে সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ওই সব ইউনিয়নের শতাধিক গ্রাম থেকে বন্যার পানি ধীরে ধীরে নিম্নাঞ্চলে নেমে যাচ্ছে। জেলা কৃষি বিভাগের তথ্যমতে, বন্যায় নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদীসহ জেলায় প্রায় ৪৭ হাজার হেক্টর জমির আমন আবাদ, ১ হাজার হেক্টর জমির সবজি ও ২ হাজার মাছের ঘের তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় পৌনে ২ লাখ কৃষক।

এদিকে বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে বেহাল গ্রামীণ সড়কের চিত্রসহ নানা ক্ষয়ক্ষতির বিভৎস চিত্র ভেসে উঠছে। ঝিনাইগাতী উপজেলার ঝিনাইগাতী-ফাকরাবাদ সড়কের বিভিন্ন অংশ ঢলের পানিতে ভেঙে যাওয়ায় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ আছে। ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সদস্য মো. জাহিদুল হক বলেন, বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বন্যাকবলিত মানুষের দুর্ভোগ কমেনি। এখনো দুর্গম এলাকায় মানুষের খাদ্যসংকট আছে। তবে জেলা প্রশাসনের নির্দেশনায় স্থানীয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম অব্যহত থাকার পাশাপাশি বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম করলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল।

Shamol Bangla Ads


পাউবো শেরপুরের নির্বাহী প্রকৌশলী মো. নকীবুজ্জামান বলেন, নদ-নদীর পানি ধীরে ধীরে দ্রুত হ্রাস পাচ্ছে। বৃষ্টি না হলে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা করা যায়।
জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান সোমবার বিকেলে বলেন, জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যাকবলিত সব এলাকায় ত্রাণ কার্যক্রম চালানোর চেষ্টা করা হচ্ছে। এ কাজে সেনাবাহিনীর সদস্যরা সার্বিক তৎপরতা চালাচ্ছেন ও সহযোগিতা করছেন। পুলিশ, ফায়ার সার্ভিস, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যবসায়ীসহ সবাই এগিয়ে এসেছেন। সবাই মিলে এ দুর্ভোগ মোকাবিলা করতে সক্ষম হবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণ এবং তাদের পুনর্বাসনসহ নানাভাবে সহায়তার জন্য ত্রান মন্ত্রাণালয়ে বরাদ্দ চাহিদা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই দ্রƒত পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া বন্যা পরবর্তী স¦াস্থ্য ঝুকি মোকাবেলায় ইতোমধ্যে স্বাস্থ্য বিভাগ মাঠ পর্যায়ে কাজে নেমেছে।

Need Ads
error: কপি হবে না!