কানপুরে বাংলাদেশ-ভারতের দ্বিতীয় টেস্টের প্রথম দিন বৃষ্টির কারণে খেলা হয়েছিল মাত্র ৩৫ ওভার। আর দ্বিতীয় দিন তো তুমুল বৃষ্টি হানা দেওয়ায় কোনো বলই মাঠে গড়াতে পারেনি। ফলে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩৪ মিনিট নাগাদ দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছিলেন আম্পায়াররা।

বৃষ্টি না থাকলেও ভেজা আউট ফিল্ডের কারণে আজ (রবিবার) তৃতীয় দিনের প্রথম সেশনে খেলা হচ্ছে না। মাঠকর্মীরা মাঠ শুকানোর কাজে ব্যস্ত। আম্পায়াররা আবার মাঠ পরিদর্শন করবেন বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায়।
এদিকে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রোববার সকালে কানপুরে বৃষ্টি না হলেও আকাশ মেঘাচ্ছন্ন। গতরাতের বৃষ্টির জন্য মাঠ ভেজা রয়েছে।

পিচ ঢাকা দেওয়া থাকলেও সরানো হচ্ছে আউটফিল্ডের কভার। যদিও গ্রিন পার্কে তৃতীয় দিনের খেলাও নির্ধারিত সময়ে শুরু করা সম্ভব হয়নি। তবে আশার আলো গ্রিন পার্কে তুলে ফেলা হয়েছে কভার। বৃষ্টির দেখা নেই এখনো পর্যন্ত।




