ads

শনিবার , ৩১ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিল্পপ্রতিষ্ঠান খোলার ঘোষণা : পথে পথে ভোগান্তি, ঢাকায় ফিরছে মানুষ

খবর টি পড়েছেন : ১৫১
শিল্পপ্রতিষ্ঠান খোলার ঘোষণা : পথে পথে ভোগান্তি, ঢাকায় ফিরছে মানুষ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

রবিবার থেকে শিল্পপ্রতিষ্ঠান খোলার ঘোষণার পর শনিবার (৩১ জুলাই) দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরছেন। সরকার ঘোষিত বিধিনিষেধের মধ্যে রাজধানীতে ফেরা মানুষকে পোহাতে হচ্ছে নানা ভোগান্তি। সেইসঙ্গে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।

Shamol Bangla Ads

সকালে দেশের দক্ষিণ অঞ্চলের প্রবেশপথ ঢাকার বাবুবাজার ব্রিজের আশপাশের এলাকায় এ চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, রিকশা ও পিকআপ ভ্যানে করে মানুষ রাজধানীতে ঢুকছে। দলে দলে হেঁটেও ঢাকায় ঢুকছে মানুষ।

রামপুরার একটি গার্মেন্টসে চাকরি করেন কাউসার আহমেদ। আজ ঢাকায় ফেরাদের একজন তিনি। তিনি বলেন, আগামীকাল (১ আগস্ট) থেকে গার্মেন্টস খুলবে। চাকরি বাঁচাতে মাদারীপুর থেকে লকডাউনের মধ্যেই ঢাকায় ফিরতে হচ্ছে। লকডাউন চলছে, তাই রাস্তায় বাস নেই। ছোট ছোট গাড়িতে ভেঙে ভেঙে এসেছি। ভোগান্তি ও ভাড়া দুটোই বেশি গেছে।

Shamol Bangla Ads

আব্দুর রাজ্জাক নামের আরেকজন বলেন, গ্রামের বাড়ি ফরিদপুর থেকে ঢাকায় ফিরলাম। সরকার যে লকডাউন দিয়েছে তা পালন হলো কোথায়? আমরা যারা গার্মেন্টসে বা কারখানায় চাকরি করি আমাদের বলা হয়েছিল আগামী ৫ আগস্ট পর্যন্ত লকডাউন থাকবে। আর তত দিন আমাদের অফিসও (গার্মেন্টস) বন্ধ থাকবে। কিন্তু লকডাউন শেষের আগেই গার্মেন্টস খুলে দেওয়া হলো। সাধারণ শ্রমিকেরা কীভাবে ফিরবে? সেটা সরকার চিন্তা করল না। শ্রমিকদের সঙ্গে এটা একটা প্রহসনই হলো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনায় ময়মনসিংহে একমাসে ৪৬৯ জনের মৃত্যু পরবর্তী সংবাদ ময়মনসিংহ ও শেরপুর হাসপাতালে ৫০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads