ads

বুধবার , ১৪ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝড় তোলা সেই প্রিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ

খবর টি পড়েছেন : ১৭৩
ঝড় তোলা সেই প্রিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দুই চোখের ইশারায় সামাজিক যোগাযোগ মাধ্যম মাত করা প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার ঝড় এখনও থামেনি। মালায়লাম ছবির এই নবাগত নায়িকাকে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তার কটাক্ষ ও বুলেট চুম্বনে ঘায়েল লাখো তরুণ। কিন্তু এবার বিপাকে পড়েছেন প্রিয়া। তার গান মুসলিম ভাবাবেগে আঘাত করেছে- এমন অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছেন হায়দরাবাদের এক যুবক ও তার বন্ধুরা।
ইন্টারনেট সেনশেসন প্রিয়ার ইনস্টাগ্রামে এক দিনে ৬ লাখের বেশি ফলোয়ার বেড়েছে। গোটা বিশ্বে এই রেকর্ড ছোঁয়ায় তৃতীয় সেলিব্রেটি প্রিয়া। লাখো তরুণের হৃদয়ে স্থান পেলেও ব্যতিক্রম হায়দরাবাদের তরুণ মোহম্মদ আবদুল মুকিদ খান ও তার বন্ধুরা। তাদের দাবি, প্রিয়ার যে গান নিয়ে এত হইচই, সেটায় মুসলিমদের ভাবাবেগে আঘাত করা হয়েছে। এই অভিযোগে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন।
ভারতীয় এক সংবাদমাধ্যমে মুকিদ বলেছেন, আমি ইউটিউবে ভিডিওটি দেখেছি। দেখে ভালো লাগায় ডাউনলোড করে রেখেছি। বারবার দেখার পর গানের কথাগুলো বোঝার চেষ্টা করি। কিন্তু গানটি মালয়ালাম ভাষায় তাই প্রথমে বুঝতে পারিনি। শেষে অনুবাদ করার পর গানের কথা স্পষ্ট হয়। তখন বুঝতে পারি এট গানে ‘প্রফেট’ মোহম্মদকে (স.) অবমাননা করা হয়েছে। গানের কথা মুসলিমদের ভাবাবেগে আঘাত করছে।
গানের কম্পোজারদের বিরুদ্ধে তার এই অভিযোগ নিয়ে হায়দরাবাদ পুলিশের দ্বারস্থ হয়েছেন মুকিদ। অবশ্য এ বিতর্কের আগেই মুক্তি পেয়েছে প্রিয়ার নতুন ভিডিও। প্রথম ভিডিও’তে প্রেমিকের উদ্দেশ্যে চোখ মেরে ঝড় তুললেও এবার চুম্বন ও ভালোবাসার বুলেট বিঁধিয়ে দিয়েছেন অনস্ক্রিন প্রেমিকের বুকে। যথারীতি এ ভিডিও নিয়েও শুরু হয়েছে তুমুল আলোড়ন। সূত্র: জিনিউজ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীর জয় সাহার মিউজিক ভিডিও ‘আমারে কি মনে… পরবর্তী সংবাদ আমার সন্তান জয়ের কারণেই সংসার ভেঙেছে : অপু…