ads

শনিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৩১ বস্তায় দেড় টন সরকারি চাল জব্দ, আটক ১

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ৪:৩০ অপরাহ্ণ

শেরপুরে ৩১ বস্তায় প্রায় দেড় টন সরকারি চালসহ মো. কামাল হোসেন (৫০) নামে এক ব্যাটারিচালিত ইজিবাইকচালককে আটক করেছে পুলিশ। ২৮ সেপ্টেম্বর শনিবার দুপুরে সদর উপজেলার ধলা ইউনিয়নের চান্দেরনগর পাঞ্জরভাঙ্গা থেকে সরকারি চালের বস্তাসহ তাকে আটক করা হয়।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সদর উপজেলার গাজীরখামার থেকে ১৬ বস্তা সরকারি চাল তার ব্যাটারিচালিত ইজিবাইকে বোঝাই করে চালক কামাল হোসেন চান্দেরনগর গারোভিটা এলাকায় নিয়ে যায়। সেখান থেকে আরও কয়েক বস্তা চাল ডিলারের নির্দেশে বাকেরকান্দা নিয়ে যাওয়ার পথে পাঞ্জরভাঙ্গা এলাকায় স্থানীয় লোকজন আটক করেন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩১টি বস্তায় প্রায় দেড় টন (১৫০০ কেজি) চালসহ অটোরিকশা চালককে আটক করে থানায় নিয়ে যায়।

Shamol Bangla Ads

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলম বলেন, ৩১ বস্তা সরকারি চালসহ একজনকে আটক করা হয়েছে। ওই ঘটনায় আর কে কে জড়িত সে বিষয়ে তদন্ত চলছে। সেইসাথে সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Need Ads
error: কপি হবে না!