ads

রবিবার , ২৩ নভেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে বইমেলা উপলক্ষে র‌্যালি ও মতবিনিময় সভা

খবর টি পড়েছেন : ১৮৪
ময়মনসিংহে বইমেলা উপলক্ষে র‌্যালি ও মতবিনিময় সভা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Mymensingh Pic-01(23-11-14)ময়মনসিংহ প্রতিনিধি : জাতীয় গ্রন্থকেন্দ্র, সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় এর আয়োজনে, ময়মনসিংহ জেলা প্রশাসন এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশ সমিতির সহযোগিতায় টাউন হল প্রাঙ্গনে ২৫ নভেম্বর হতে ১০ দিনব্যাপী বই মেলার আয়োজন করা হয়েছে। প্রতিদিন বেলা ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ওই বই মেলা চলবে।

Shamol Bangla Ads

২৩ নভেম্বর রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে বুক র‌্যালী বের হয়। এছাড়া প্রতিদিন মেলা প্রাঙ্গনে শিল্পকলা একাডেমী, ময়মনসিংহ এর ব্যবস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিকি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মঈনুল হক, পৌর মেয়র ইকরামুল হক টিটু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক অসীম সাহা।
জানা যায়, মেলায় মোট ৪৮টি স্টল থাকবে। মেলায় একটি তথ্য ও প্রচার কেন্দ্র থাকবে, যাতে প্রতিদিন নতুন বই এর খবর ও মেলা সম্পর্কিত তথ্যাদি সাউন্ড সিস্টেমের মাধ্যমে প্রচার করা হবে।
বই মেলা উপলক্ষে রবিবার সকালে জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকীর সভাপতিতে সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সংক্ষিপ্ত এক বক্তব্যে বলেন, বই মেলাকে সুষ্ঠ ও সুন্দরভাবে সফল করার লক্ষ্যে সকলের সহযোগীতা চেয়েছেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শারমিন জাহান, তথ্য অফিসার শামছুল হক, সমবায় কর্মকর্তা হরিদাস ঠাকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা আ স ম ফয়জুল হক, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল ইসলাম মজুমদার প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে কুষ্ঠরোগ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ নান্দাইলে আ’লীগ কর্মী সভায় হামলার ঘটনায় ৪৭ জনের…