ads

বুধবার , ২৫ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কানপুরে বাংলাদেশ দলকে নিশ্চিদ্র নিরাপত্তা দিচ্ছে ভারতীয় পুলিশ

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ৭:৫৪ অপরাহ্ণ

ভারতের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়ানোর কথা কানপুরে। ২৭ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এই ম্যাচকে ঘিরে নিরাপত্তা শঙ্কা রয়েছে। ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন অখিল ভারত হিন্দু মহাসভা কানপুর টেস্টে ঝামেলা পাকানোর হুমকি দিয়ে রেখেছে। তাই এই টেস্ট ম্যাচকে সামনে রেখে নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে বদ্ধপরিকর উত্তর প্রদেশ পুলিশ।

Shamol Bangla Ads

বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ ঘিরে কানপুর শহর এখন উত্তপ্ত। ইতিমধ্যে গ্রিন পার্ক স্টেডিয়ামের রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছে হিন্দু মহাসভা। এদিকে বুকিং থাকার পরও বাংলাদেশের পাসপোর্টধারীদের রুম না দেওয়ার অভিযোগ উঠেছে কানপুরের হোটেলগুলোর বিরুদ্ধে। পরে বাংলাদেশ থেকে ম্যাচ দেখতে যাওয়া দর্শক এবং সাংবাদিকদের অনেককেই কানপুরের মুসলিম মালিকানাধীন হোটেলে ঠাঁই নিতে হয়েছে।

গ্রিন পার্ক স্টেডিয়ামের নেটে বাংলাদেশ দল কড়া পুলিশি নিরাপত্তায় অনুশীলন করেছে। নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ দলের খেলোয়াড়দের মাঠ এবং হোটেল ছাড়া অন্য কোথাও না যেতে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

Shamol Bangla Ads

উত্তর প্রদেশ পুলিশের অতিরিক্ত ডিসিপি রাজেশ শ্রীবাস্তব নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে ধারণা দিয়ে বলেন, ‘তিন ধরনের নিরাপত্তা দেওয়া হচ্ছে। একটি হচ্ছে আইসোলেশন কর্ডন–যেটি মাঠ, পিচ ও গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা দিচ্ছে। বাকি দুটি মাধ্যমে প্যাভিলিয়ন এ স্টেডিয়ামের রাস্তাসহ আশেপাশের এলাকায় নিরাপত্তা দেওয়া হচ্ছে। প্রতিটি কর্ডনই তিন-চারটি ভাগে বিভক্ত। কাজ করছে ১ হাজার পুলিশ, ক্যামেরা রয়েছে ১০০–এর মতো।’

এদিকে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ চণ্ডিকা হাথুরুসিংহেকে নিরাপত্তা শঙ্কা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘নিরাপত্তা নিয়ে আমরা বিসিসিআইয়ের (ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড) ওপরই আস্থা রাখছি। আমরা চিন্তিত নই।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!