ads

বুধবার , ৩০ মার্চ ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বলিভিয়ার বিপক্ষে ব্রাজিলের গোল উৎসব

খবর টি পড়েছেন : ১৮০
বলিভিয়ার বিপক্ষে ব্রাজিলের গোল উৎসব
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

প্যারাগুয়ে ও চিলির বিপক্ষে আগের দুই ম্যাচে চারবার করে বল জালে পাঠিয়েছিল ব্রাজিল। এবার রেকর্ড ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের তোপে পড়ল বলিভিয়া। কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়র খেলতে না পারলেও অভাব হলো না গোলের। আরেকটি বড় জয়ে শীর্ষে থেকে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করা নিশ্চিত করল সেলেসাওরা।

Shamol Bangla Ads

নিজেদের শেষ ম্যাচে ৪-০ গোলে বলিভিয়াকে হারিয়েছে ব্রাজিল। দলের পক্ষে জোড়া গোল করেছেন এভারটন ফরোয়ার্ড রিচার্লিসন। বাকি গোল দুটি করেন লুকাস পাকুয়েতা ও ব্রুনো গুইমারেস।

ম্যাচের ৫৬ শতাংশ সময়ে বল পায়ে রাখা ব্রাজিল গোলমুখে ২০টি শট নিয়ে লক্ষ্যে রাখে নয়টি। অন্যদিকে, বলিভিয়ার ১৬টি শটের ছয়টি ছিল লক্ষ্যে। নিজেদের মাটিতে তারা বেশ পরীক্ষায় ফেলে ব্রাজিলকে। দ্বিতীয়ার্ধের শুরুতে তারা ফিরতে পারত সমতাতেও। তবে অসাধারণ নৈপুণ্য দেখানো গোলরক্ষক অ্যালিসন বেকারের দৃঢ়তার সামনে পেরে ওঠেনি দলটি।

Shamol Bangla Ads

১৭ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে ব্রাজিলের পয়েন্ট ৪৫। তারা আছে কাতার বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ের শীর্ষে। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার অবস্থান দুইয়ে। দিনের অপর ম্যাচে ইকুয়েডরের মাঠে শেষ মুহূর্তে গোল হজম করে ১-১ ব্যবধানে ড্র করেছে তারা।

বাছাইয়ে আর একটি ম্যাচ বাকি আছে ব্রাজিল ও আর্জেন্টিনার। তারা মুখোমুখি হবে পরস্পরের। ওই ম্যাচে ব্রাজিল হারলেও পয়েন্ট তালিকায় তাদের অবস্থানের কোনো নড়চড় হবে না। গত বছর সেপ্টেম্বরে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে আর্জেন্টিনার চার ফুটবলার করোনাভাইরাস প্রোটোকল ভঙ্গ করায় শুরু হওয়ার কয়েক মিনিট পর তা স্থগিত হয়ে যায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রোনালদোর বিশ্বকাপ স্বপ্নে মেসেডোনিয়া-বাধা পরবর্তী সংবাদ দাপুটে জয়ে নারী বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া