ads

বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুলাউড়ায় শাহ নিমাত্রা সরকারী প্রাথমিক বিদ্যালয় একাডেমীর ভিত্তি প্রস্থর স্থাপন

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৬, ২০১৪ ৪:১৯ অপরাহ্ণ

sha-Nimathra-picকুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান বলেছেন,  শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। আমাদের আগামী প্রজন্মকে সু শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য বর্তমান সরকার আন্তরিক ভাবে কাজ করছে। তিনি বলেন মান সম্মত শিক্ষা ও ঝড়ে পড়া শিশুদের রক্ষায় দেশে প্রত্যন্ত স্কুল বিহীন গ্রাম এলাকায় ১৫শত সরকারী  প্রাথমিক  বিদ্যালয় স্থাপন সহ উদ্যোগ গ্রহন মাইলফলক হিসেবে সরকারের যুগান্তকরী প্রদক্ষেপ।

Shamol Bangla Ads

১৬ জানু বৃহস্পতিবার দুপুরে কুলাউড়া উপজেলাধীন বাম্মণবাজার ইউনিয়নের পশ্চিম গুড়াভূই গ্রামে নব প্রতিষ্টিতব্য শাহ নিমাত্রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫৮ লাখ ১৩ হাজার টাকা ব্যায়ে নবনির্মিত ৪ তলা ফাউন্ডেশনের এক তলা ভবনের  ভিত্তি স্থাপন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

ব্রাম্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক আহমদের সভাপতিত্বে ও  সারোয়ার আলম বেলালের পরিচালনায় অনুষ্টিত অনুষ্টানে  জেলা প্রশাসক  আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং প্রতিযোগিতা মূলক বিশ্বে টিকে থাকতে হলে  আলোকিত মানুষ তৈরি করতে হবে। সরকার গ্রামীন অবকাঠামোর উন্নয়নে অগ্রনী ভুমিকা রেখে যাচ্ছে। এরই ধারাবাহিকথায়  উপজেলার অনেক রাস্তাঘাট পাকাকরন, ব্রীজ ক্লালভাট,স্কুল ,কলেজ ভবন নির্মাণ করে  যোগাযোগ ও শিক্ষাক্ষেত্রে উন্নয়ন সাধিত হচ্ছে । তিনি সরকারের পাশাপাশি এ স্কুল প্রতিষ্টা করতে যারা  ভুমি দিয়ে সহযোগিতা করছেন তাদেরকে ধন্যবাদ জানান ।

Shamol Bangla Ads

অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) হাসিনা ইসলাম, কুলাউড়া সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক মোঃ শাহাজাহান, বরমচাল ইউপি চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান, ভাটেরা চেয়ারম্যান সিরাজ মিয়া, উপজেলা শিক্ষা অফিসার শরিফ উল ইসলাম, এলজিইডি প্রকৌশলী মোঃ আবুল হোসেন,  কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, এলজিইডির উপসহকারী প্রকৌশলী মোঃ আব্দুর রাকিব, সমাজসেবী শিক্ষক মনোজ কুমার  প্রমুখ।
পরে  জেলা প্রশাসক শাহ নিমাত্রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫৮ লাখ ১৩ হাজার টাকা ব্যায়ে নবনির্মিত ৪ তলা ফাউন্ডেশনের এক তলা ভবনের  ভিত্তিপ্রস্থর স্থাপন করেন ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!