ads

শনিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ভ্যানগাড়ি উল্টে শিশুর মৃত্যু

জাহাঙ্গীর হোসেন, নকলা
সেপ্টেম্বর ১৪, ২০২৪ ৭:৪০ অপরাহ্ণ

শেরপুরের নকলায় ব্যাটারিচালিত ভ্যানগাড়ির চাপায় শ্রাবণ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ১৪ সেপ্টেম্বর শনিবার সকালে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা এলাকায় ওই সড়ক দুর্ঘটনা ঘটে। শ্রাবণ জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকার রফিকুল ইসলামের পুত্র। সে গত ৪/৫ মাস যাবত নারায়ণখোলা এলাকায় নানা আকাব্বর আলীর বাড়িতে থাকতো।

Shamol Bangla Ads

জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে নকলা উপজেলার নারায়ণখোলা এলাকায় জনৈক খোরশেদ আলমের বাড়ির পাশে রাস্তার উপর ভ্যানচালক মারফত আলী ভুলবশত ব্যাটারিচালিত ভ্যানগাড়িতে চাবি রেখেই চলে যায়। ওইসময় শিশু শ্রাবণ খেলার ছলে ভ্যানগাড়িতে উঠে পিকআপ ধরে চাপতেই ভ্যানটি রাস্তার পাশে উল্টে পড়ে যায়।

এতে শিশু শ্রাবণ ভ্যানগাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা শ্রাবণকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাদের মিয়া জানান, ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!