ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গ্রাম পুলিশদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ১৮ ডিসেম্বর বুধবার দুপুরে উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে অ্যাকটিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ইউএনও কাজী মাহবুবুর রশিদ।
প্রথম দিনে ২২ জন গ্রাম পুলিশকে প্রশিক্ষন দেন অ্যাকটিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ প্রকল্পের উপজেলা ট্রেইনার মোঃ আলিউল হাসানাত,সুপার ভাইযার অক্ষয় কুমার প্রমূখ। এ প্রশিক্ষন শনিবার সমাপ্ত হবে। এতে পর্যায়ক্রমে উপজেলার ৬৬জন গ্রাম পুলিশ অংশ নেবেন।




