ads

শুক্রবার , ৬ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গলায় উড়না পেঁচিয়ে তরুণের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ৬, ২০২৪ ৮:১৫ অপরাহ্ণ

শেরপুরে গলায় উড়না পেঁচিয়ে সহিব (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ৫ সেপ্টেম্বর শুক্রবার রাতে শহরের কাজীবাড়ী পুকুরপাড় এলাকাস্থ ভাড়া বাড়িতে ওই ঘটনা ঘটে। নিহত সহিব ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে।

Shamol Bangla Ads

তিনি শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনিস্টিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। শুক্রবার সকালে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শেরপুর পৌর শহরের কাজীবাড়ী পুকুরপাড় এলাকায় ভাড়া বাড়িতে পরিবার নিয়ে থাকতেন হাবিবুর রহমান। শুক্রবার রাতে বাড়িতে সহিব ও তার মা ছিলেন। পারিবারিক ঝামেলা থেকে বাবা-মার সাথে রাগারাগি করে রাত ১০ টার দিকে সহিব তার নিজ কক্ষে গলায় উড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক অবস্থায় এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রির্পোট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।

Need Ads
error: কপি হবে না!