ads

বুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টেস্ট চ্যাম্পিয়নশিপের চারে উঠলো বাংলাদেশ

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ৪, ২০২৪ ১:১৩ অপরাহ্ণ

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ দল। দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের ধবলধোলাই করেছে শান্ত বাহিনী। এই সিরিজটি ছিল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। বারব-রিজওয়ানদের হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের র‍্যাংকিংয়ে উন্নতি করলেন টাইগাররা।

Shamol Bangla Ads

পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলার আগে র‍্যাংকিংয়ে ৮ নম্বরে ছিল বাংলাদেশ। প্রথম টেস্টে ১০ উইকেটে জয়ের ৬ নম্বরে উঠে আসে লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয় টেস্ট জয়ের পর ৪ নম্বরে এসেছে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানে তিনটি জয়ের বিপরীতি তিনটি হার টাইগারদের। পয়েন্ট ৩৩।

এই তালিকায় বাংলাদেশের ওপরে আছে ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। অন্যদিকে বাংলাদেশের কাজে লজ্জার সিরিজ হারের পর টেবিলের তলানিতে অবস্থান করছে পাকিস্তান। এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে জয় পেয়েছেন কেবল মাত্র দুটিতে। বাবর-রিজওয়ানদের পয়েন্ট ১৬। তাদের নিচে আছে শুধু ওয়েস্ট ইন্ডিজ।

Need Ads
error: কপি হবে না!