ads

সোমবার , ৮ জুন ২০২৬ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২০২৬ বিশ্বকাপে যেসব রেকর্ড গড়তে পারেন মেসি

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৮, ২০২৬ ১:২৭ অপরাহ্ণ

২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার স্কোয়াডে ইতোমধ্যেই জায়গা নিশ্চিত করেছেন লিওনেল মেসি। ফলে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া আসরে তাকে মাঠে দেখা প্রায় নিশ্চিত।
আর এই বিশ্বকাপে খেলতে নামলেই আর্জেন্টাইন অধিনায়কের সামনে খুলে যাবে একাধিক ঐতিহাসিক রেকর্ড গড়ার সুযোগ।

Shamol Bangla Ads

জার্মানি ২০০৬ থেকে কাতার ২০২২—এ পর্যন্ত পাঁচটি বিশ্বকাপে খেলেছেন মেসি। ২০২৬ বিশ্বকাপে মাঠে নামতে পারলে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনন্য কীর্তি গড়বেন তিনি। পাশাপাশি নিজের দখলে থাকা সর্বাধিক বিশ্বকাপ ম্যাচ খেলার রেকর্ডটিও আরো সমৃদ্ধ করার সুযোগ থাকবে তার সামনে।

শুধু ম্যাচ নয়, গোলের রেকর্ডেও রয়েছে নতুন সম্ভাবনা। বিশ্বকাপে এখন পর্যন্ত ১৩ গোল করা মেসি রয়েছেন সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোজার (১৬) খুব কাছাকাছি। মাত্র তিন গোল করলেই জার্মান কিংবদন্তির রেকর্ড স্পর্শ করবেন, আর চার গোল তাকে নিয়ে যাবে নতুন উচ্চতায়।

Shamol Bangla Ads

শুধু গোল বা ম্যাচ নয়, বিশ্বকাপে সবচেয়ে বেশি মিনিট খেলা, সর্বাধিক অ্যাসিস্ট এবং সর্বাধিক গোল অবদানের মতো আরো কয়েকটি পরিসংখ্যানেও নিজের অবস্থান আরো শক্তিশালী করার সুযোগ রয়েছে মেসির সামনে।

কাতারে বিশ্বকাপ জয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় অপূর্ণতা ঘুচিয়েছিলেন মেসি। এবার ২০২৬ বিশ্বকাপ হতে পারে তার কিংবদন্তি অধ্যায়ের আরেকটি সোনালি সংযোজন, যেখানে ব্যক্তিগত রেকর্ডের পাতায়ও তিনি লিখতে পারেন নতুন ইতিহাস।

Need Ads
error: কপি হবে না!