ads

রবিবার , ১ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বন্যাদুর্গতদের সাহায্যার্থে চ্যারিটি ফুটবল খেলায় আয় ১ লাখ ৬৪ হাজার টাকা

জাহাঙ্গীর হোসেন, নকলা
সেপ্টেম্বর ১, ২০২৪ ২:৫১ অপরাহ্ণ

শেরপুরের নকলায় সাম্প্রতিক বন্যাদুর্গতদের সাহায্যার্থে অনুষ্ঠিত চ্যারিটি ফুটবল খেলায় সবধরনের খরচ বাদ দিয়ে আয় হয়েছে ১ লাখ ৬৪ হাজার টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন খেলার আয়োজক দলের সদস্য সাবেক ফুটবলার মাজেদুল হক সুমন। ৩০ আগস্ট শুক্রবার বিকেলে স্থানীয় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণকারী বাংলাদেশী একাদশ নাইজেরিয়ান একাদশকে ১-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়।

Shamol Bangla Ads

জানা যায়, ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে যেসব ফুটবল খেলোয়াড় আছেন সবাই মিলে একটি চ্যারিটি ফুটবল খেলার আয়োজন করে তা থেকে উপার্জিত অর্থ সাম্প্রতিক বন্যাদুর্গতদের সাহায্যার্থে ব্যয় করার সিদ্ধান্ত গ্রহণ করেন। সে চিন্তা থেকে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলাটির আয়োজন করা হয়। আয়োজনে ছিলেন জাতীয়দলের সাবেক ফুটবলার বর্তমানে চট্রগাম আবহানি ক্রীড়াচক্রের ফুটবলার আতিকুজ্জামান আতিক, মোহামেডান ক্রীড়াচক্র ঢাকার ফুটবলার জুয়েল রানা, সাবেক ফুটবলার মাজেদুল হক সুমন, বাফুফের রেফারি সাবেক ফুটবলার মামুন মিয়া, সাবেক ফুটবলার সোহেল রানা, সাবেক ফুটবলার আরিফুর রহমান, সাবেক ফুটবলার সজল মিয়া, বাফুফের রেফারি সাবেক ফুটবলার মীর মোতালেব হোসেন শিপন।

আয়োজকদের মধ্য থেকে সাবেক ফুটবলার আতিকুজ্জামান আতিক ও জুয়েল রানা জানান, আমাদের ৮ জন ফুটবলারের ডাকে সারা দেন বিভিন্ন সামজিক, সাংস্কৃতিক ও রানৈতিক সংগঠনের নেতা-কর্মী, ফুটবলপ্রেমী এবং সর্বস্তরের জনতা। আমাদের এ মহতী উদ্যোগকে সফল করার জন্য আমরা সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। খেলাটি উপভোগ করার জন্য আমরা প্রতিটি টিকিটের বিপরীতে মূল্য নির্ধারণ করি ৫০ টাকা। এতে নকলার সর্বস্তরের মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেন। তবে যারা টিকিট কিনতে পারেননি তাদেরকেও আমরা বিনা টিকিটে খেলা উপভোগ করার সুযোগ করে দিয়েছি। টিকিট বিক্রির অর্থ থেকে বিদেশী খেলোয়াড় ও দেশী খেলোয়াড়দের খাবার, যাতায়াত খরচসহ সবকিছু বাদ দিয়ে আয় হয়েছে ১ লাখ ৬৪ হাজার টাকা যা সাম্প্রতিক বন্যাদুর্গতদের সাহায্যার্থে ব্যয় করা হবে।

Shamol Bangla Ads

খেলার স্পন্সর নকলা অদম্য মেধাবী সংস্থার পরিচালক অস্ট্রেলীয়া প্রবাসী আবুশরীফ কামরুজ্জামান বলেন, আমরা নকলা উপজেলাতে খেলাধূলা ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করছি। এজন্য সকলের সাহায্য ও সহযোগিতা চাই।
উপজেলা বিএনপি’র আহবায়ক খোরশেদুর রহমান বলেন, নকলার ফুটবল খেলোয়াড়রা বন্যাদুর্গতদের সহায়তা করার জন্য যে মানবিক উদ্যোগ নিয়েছে তা নি:সন্দেহে প্রশংসার দাবী রাখে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ বিএনপি’র প্রয়াত কেন্দ্রীয় নেতা আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী এমপি’র পুত্র বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী। তিনি এ প্রতিনিধিকে জানান, বন্যাদুর্গতদের সাহায্যার্থে নকলার ফুটবল খেলোয়াড়দের এমন মহতী উদ্যোগ দেখে আমি অভিভূত। আমি তাদের মাধ্যমে বন্যাদুর্গতদের জন্য ১০ হাজার টাকা সহায়তা দিয়েছি। এধরণের মানবিক কাজে সবসময় সহায়তার হাত বাড়িয়ে দিবেন বলেও জানান ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী।
নকলা উপজেলা বিএনপি ও সকল অঙ্গসহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীসহ প্রায় ৫ সহস্রাধিক ফুটবলপ্রেমী খেলাটি উপভোগ করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!