ads

রবিবার , ১৬ অক্টোবর ২০২২ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু নামিবিয়া

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১৬, ২০২২ ২:৩৬ অপরাহ্ণ

ক্রিকেট খেলা মানে অঘটন। ম্যাচ শেষের আগে সুযোগ নেই স্বস্তির নি:শ্বাস ফেলার। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এমনই অঘটন ঘটিয়েছে নামিবিয়া। ১৬ অক্টোবর রবিবার সকালে বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচে সম্প্রতি এশিয়াকাপ জয়ী শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারিয়ে দিয়েছে নামিবিয়া।

Shamol Bangla Ads

গিলংয়ের কার্দিনিয়া পার্কে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করেছিল নামিবিয়া। এর জবাবে খেলতে নেমে ১৯ ওভারে ১০৮ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।

লঙ্কান ব্যাটারদের বিপজ্জনক হয়ে ওঠা দাসুন শানাকা কিংবা ভানুকা রাজাপাকসেকে খুব বেশি এগুতে দেয়নি নামিবিয়ার বোলাররা। দ্বিতীয় ওভারে ক্যাচ আউট হয়ে ৬ রানে ফিরে যান কুশল মেন্ডিস। পরে দলীয় ২১ রানের মাথায় ব্যক্তিগত ৯ রানে সাজ ঘরে ফিরে যান নিসসানাকা। এভাবে যাওয়া আসার মধ্যেই সময় কেটে যায় লঙ্কান ব্যাটারদের। ফলে ১৯ ওভারে ১০৮ রানেই থমকে যায় শ্রীলঙ্কার ইনিংস। দলটির পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন অধিনায়ক শানাকা।

Shamol Bangla Ads

এদিকে, শুরুতে ব্যাটিংয়ে নেমে ৩৫ রানে ৩ উইকেট হারালেও পরে ঘুরে দাঁড়ায় নামিবিয়া। তারা ২০ ওভারে করে ১৬৩ রান। দলের হয়ে ২৮ বলে সর্বোচ্চ ৪৪ রান করে জান ফ্রাইলিঙ্ক। এছাড়া ডেভিড ওয়াইস, স্কোল্টজ, শিকোনগো ও ফ্রাইলিঙ্ক তুলে নেন ২টি করে উইকেট।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!