ads

বুধবার , ১ জানুয়ারি ২০১৪ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নবাবগঞ্জে ৫৪ বোতল ফেনসিডিল সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১, ২০১৪ ৬:০৪ অপরাহ্ণ
নবাবগঞ্জে ৫৪ বোতল ফেনসিডিল সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবাবগঞ্জ(দিনাজপুর)সংবাদদাতাঃ দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ পৃথক ২টি স্থানে অভিযান চালিয়ে ৫৪ বোতল ফেনসিডিল সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে  মঙ্গলবার রাতে পৃথক ২টি মামলা দায়ের করেছে। পুলিশ জানায়  মঙ্গলবার বিকালে উপজেলা সদরের ডাকবাংলোর সামনে একটি মোটর সাইকেল আটক করে ৩ জন আরোহীর নিকট থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার সহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতরা হলো হাকিমপুর উপজেলার বড়চড়া( সাতকুড়ি রেলগেট) গ্রামের মৃত মাইনুল ইসলামের ছেলে রুবেল হোসেন(২৮), হবিবর রহমানের ছেলে হাবিব(২২) ও রায়ভাগ গ্রামের সেলিম হোসেনের ছেলে সুমন মিয়া (১৯)। এ ব্যাপারে এস আই সাহাদৎ হোসেন বাদী হয়ে থানায় ১টি মামলা দায়ের করেছেন। অপর দিকে একই দিনে দুপুরে পুলিশ উপজেলার হাতিশাল নামক স্থান থেকে ২৪ বোতল ফেনসিডিল সহ উপজেলার বেড়ামালিয়া গ্রামের নিতাই চন্দ্রের ছেলে ভুলু চন্দ্র(৪০) কে গ্রেফতার করে। এ ব্যাপারে এ এস আই সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় ১টি মামলা দায়ের করেছেন।

Need Ads
error: কপি হবে না!