ads

শনিবার , ২৮ ডিসেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাপার নবম কেন্দ্রীয় কাউন্সিল শুরু

খবর টি পড়েছেন : ১৯২
জাপার নবম কেন্দ্রীয় কাউন্সিল শুরু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জাতীয় পার্টির (জাপা) নবম কেন্দ্রীয় কাউন্সিল শুরু হয়েছে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ২৮ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় কাউন্সিলের উদ্বোধন করেন পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর এবারই প্রথম দলটির কাউন্সিল হচ্ছে। এর আগে ৮টি কাউন্সিলই হয়েছে এরশাদের জীবদ্দশায় এবং তার উপস্থিতিতে। এর আগে শুক্রবার জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে প্রেসিডিয়ামের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

সভায় জাতীয় পার্টির নবম জাতীয় কাউন্সিলে উপস্থাপনের জন্য পার্টির গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়। গঠনতন্ত্র সংশোধন উপ-কমিটির আহ্বায়ক সুনীল শুভরায় সংশোধনী প্রস্তাবটি উত্থাপন করেন। এই উপ-কমিটিতে অপর ২জন সদস্য ছিলেন- ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি এবং এ্যাডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া।
সংশোধনী প্রস্তাবের উপর বক্তব্য রাখেন, পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, এবিএম রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, এ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম এমপি প্রমুখ। সভায় উথ্থাপিত সংশোধনী প্রস্তাবটি সম্মেলনে উপস্থাপনের জন্য অনুমোদন দেয়া হয়। জাতীয় সম্মেলনে পাশ হলে সংশোধনী প্রস্তাব জাতীয় পার্টির গঠনতন্ত্রে অন্তুর্ভূক্ত হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণকাজের উদ্বোধন পরবর্তী সংবাদ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের নতুন কমিটির শ্রদ্ধা

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads