ads

রবিবার , ৬ এপ্রিল ২০১৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুরে পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৬, ২০১৪ ৯:৩৪ অপরাহ্ণ

Meherpur News-01মেহের আমজাদ, মেহেরপুর : বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ জামান (বিপিএম) বলেছেন, পুলিশের রয়েছে গৌরব গাঁথা ইতিহাস। সব সময় আইন শৃংখলা রক্ষায় নিয়োজিত তারা। জীবনবাজি রেখে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। পুর্বের সকল সহিংশ ঘটনা আমরা ভুলে যেতে চাই। স্বাধীনতার শপথ ভূমি এই মুজিবনগর তথা মেহেরপ্রু থেকে শপথ নিতে হবে কোন পরাহত শক্তির কাছে মাথানত করবে না পুলিশ। আজ রোববার সন্ধ্যায় তৃতীয় পর্বে মেহেরপুর জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথাগুলো বলেন।

Shamol Bangla Ads

মেহেরপুর পুলিশ লাইন মাঠে আয়োজিত পুস্কার বিরতণী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মেহেরপুর পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন, কুষ্টিয়া পুলিশ সুপার মফিজ উদ্দীন, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুর রশিদসহ পুলিশ কর্মকর্তাবৃন্দ। ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডিআইজি সহধর্মিণী নুসরাত জামান।
এর আগে অনুষ্ঠানের প্রথম পর্বে রোববার বিকাল চারটার দিকে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান (বিপিএম)। মেহেরপুর পুলিশ লাইনে অনুষ্ঠানের শুরুতেই পুলিশ পতাকা উত্তোলন করেন ডিআইজি এস এম মনির-উজ-জামান ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন মেহেরপুর পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম। ক্রীড়া প্যারেড শুরুর আগে প্রজ্জ্বলিত মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন পুলিশ সদস্য কামাল হোসেন ও সীমা খাতুন। এরপরে প্রধান অতিথির অনুমতি নিয়ে ক্রীড়া প্যারেড শুরু হয়। তরুণ ও চৌকস পুলিশ সদস্যদের নিয়ে গঠিত চারটি কন্টিনজেন্ট প্যারেডের মধ্য দিয়ে প্রধান অতিথিকে সালাম প্রদান করেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন এসআই হাসান আলী। বিকাল পৌনে চারটার দিকে ডিআইজি পুলিশ লাইনে পৌছালে পুলিশ সুপার তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
দ্বিতীয় পর্বে পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের অংশ গ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। তৃতীয় পর্বে পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করবেন দেশের বিভিন্ন স্থান থেকে আগত শিল্পিরা। অনুষ্ঠানে পুলিশ সদস্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (সার্কেল) আব্দুল জলিল, ইন্সেপেক্টর রিয়াজুল ইসলাম, আব্দুল লতিফ, সদর থানার ওসি শেখ আতিয়ার রহমান, গাংনী থানার ওসি মাছুদুল আলম প্রমূখ। অন্যন্যদের মধ্যে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান মারুফ আহম্মেদ, গাংনী উপজেলা বিদায়ী চেয়ারম্যান একেএম শফিকুল আলম, নব নির্বাচিত চেয়ারম্যান মুরাদ আলী, মেহেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, বিএমএ সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, জাপা সাধারণ সম্পাদক হাশেম আলীসহ সাংবাদিকবৃন্দ।

Need Ads
error: কপি হবে না!