ads

বৃহস্পতিবার , ১১ জুলাই ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বন্যার পানিতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার
জুলাই ১১, ২০২৪ ৮:৪৪ অপরাহ্ণ

শেরপুরে বন্যার পানিতে গোসল করতে নেমে ডুবে গিয়ে ২ স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ১১ জুলাই বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সাহাব্দীরচর চৌরাস্তায় ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

মৃতরা হচ্ছে পার্শ্ববর্তী ডোবারচর বাইনপাড়া গ্রামের মো. আমজাদের ছেলে মো. সুমন (১৩) ও একই গ্রামের মো. মহিরের ছেলে মো. সুফল (১৩)। তারা দুজনই স্থানীয় ডোবারচর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। এদিকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সুমন ও সুফল ফুটবল খেলা শেষে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সাহাব্দীরচর চৌরাস্তা মোড়ের পাশে বন্যার পানিতে গোসল করতে নামে। এসময় পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হয় তারা। পরে স্থানীয়রা শেরপুর ফায়ার সার্ভিসে খবর দিলে শেরপুরে ডুবুরি দল না থাকায় জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল খবর দেওয়া হয়। তবে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা জাল ফেলে সুমন ও সুফলের লাশ উদ্ধার করে।

Shamol Bangla Ads

পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক জানান, পানিতে ডুবে মারা যাওয়া দুই কিশোরের লাশ তাদের নিজ নিজ বাড়িতে আছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Need Ads
error: কপি হবে না!