ads

সোমবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

খবর টি পড়েছেন : ২৯০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

২ দিনের সফলে ঢাকায় পৌঁছেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। ২৭ ফেব্রুয়ারি সোমবার সকাল ৮টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

Shamol Bangla Ads

জানা যায়, সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। দ্বিপক্ষীয় বৈঠক শেষে মোমেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে একটি নৈশভোজের আয়োজন করবেন।ঢাকায় আর্জেন্টিনার মিশন পুনরায় খোলার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াও বাণিজ্য ও বিনিয়োগ ইস্যু নিয়ে আলোচনা করবেন কাফিয়ারো।

এছাড়া আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে সাক্ষাৎ করবেন।

Shamol Bangla Ads

এদিকে দীর্ঘ ৪৫ বছর পর বাংলাদেশে আবারও দূতাবাস খুলতে চলেছে ল্যাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে এর কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে। এদিন বিকেল ৪টার দিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের উপস্থিতিতে দূতাবাস উদ্বোধন করবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিরো। রোববার (২৬ ফেব্রুয়ারি) দক্ষিণ আমেরিকার দেশটির পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে নিজেই এই তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেছেন, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিরো সোমবার ঢাকায় আসবেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সেখানে উপস্থিত থাকবেন।

স্বাধীনতার পর অর্থাৎ ১৯৭২ সালে আর্জেন্টিনার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে বাংলাদেশ। সেসময় ঢাকায় দেশটির দূতাবাস খোলা হয়। কিন্তু ১৯৭৮ সালে বন্ধ হয়ে যায় দূতাবাসের কার্যক্রম। গত বছর নভেম্বরে পুনরায় দূতাবাস খোলার ব্যাপারে নতুন করে আলোচনা শুরু হয়। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার প্রতি ব্যাপক সমর্থনের কারণে দেশটি বাংলাদেশে মিশন খোলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রাথমিকের বৃত্তির ফল মঙ্গলবার পরবর্তী সংবাদ ৩০০ আসনের সীমানা অপরিবর্তীত রেখে খসড়া প্রকাশ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads