ads

শনিবার , ৭ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টাইগারদের সিরিজ জয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

খবর টি পড়েছেন : ১৫৪
টাইগারদের সিরিজ জয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দুই ম্যাচ বাকি থাকতেই অষ্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-২০ সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টাইগারদের জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।

Shamol Bangla Ads

সাকিব-মুস্তাফিজদের এই জয়ে আরও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ আরও অনেকে।

সিরিজ জয়ের ম্যাচে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ পায় ১২৭ রানের পুঁজি। জবাবে অজিরা তুলতে পারল ১১৭ রান। তাতে ১০ রানের জয় পেয়ে যায় বাংলাদেশ। আর এই জয়ের মাধ্যমে অজিদের বিপক্ষে যেকোনো ফরম্যাটে ঐতিহাসিক সিরিজ জয়টাও ধরা দিল টাইগারদের হাতে। টানা তিন ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর ঘটনাও এই প্রথম।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক এই জয়ে আনন্দে ভাসছে বাংলাদেশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মালিক-শ্রমিকের সম্পর্ক উন্নয়ন ও নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টিতে কাজ… পরবর্তী সংবাদ ময়মনসিংহ মেডিকেলে আরও ১২ জনের মৃত্যু

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads