কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুর আল-আমিন মডেল একাডেমির বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান বুধবার সকালে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাস্টার আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুণ্ডু, পৌরসভার সচিব তৌফিকুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মশিউর রহমান, মাস্টার আবুল কাশেম,মনিরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আল-আমিন মডেল একাডেমির অধ্যক্ষ আব্দুল গফুর। অনুষ্ঠানে ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত বৃত্তি প্রাপ্ত ছাত্র ছাত্রীদের মাঝে সনদ পত্র ও পুরস্কার বিতরণ করা হয়।




