ads

মঙ্গলবার , ৮ মে ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজীবের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ

খবর টি পড়েছেন : ১৩৮
রাজীবের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দুই বাসের পাল্লায় মারা যাওয়া কলেজছাত্র রাজীবের দুই ভাইকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।
আদেশে বিআরটিসি এবং স্বজন পরিবহনের মালিককে এই টাকা পরিশোধের নির্দেশ দেয়া হয়। ওই এক কোটি টাকার অর্ধেক, অর্থৎ ৫০ লাখ টাকা পরিশোধের জন্য দুই পরিবহনের মালিককে এক মাসের সময় দিয়েছে আদালত।
আবেদনকারী আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, রাজীবের মামার কাছে শুনেছি তাদের কোনো সম্পত্তি নেই। শুধু একটু জমি আছে, তবে ঘর নাই। ১৪ ও ১২ বছরের দুই ভাই আছে। কিন্তু বাবা মা নাই। রাজীবই তাদের দেখাশুনা করতো। রাজীবের খালা জাহানার পারভীন এবং রাজীবের গ্রামের বাড়ি বাউফলের সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদের ছেলে কাস্টমস কর্মকর্তা ওমর ফারুকের নামে সোনালী ব্যাংকের মতিঝিল শাখায় একটি যৌথ অ্যাকাউন্ট খোলা হবে। ওই একাউন্টে টাকা জমা দিতে হবে।
আদেশে আরো বলা হয়, ক্ষতিপূরণের ৫০ ভাগ টাকা পরিশোধ করে ২৫ জুনের মধ্যে এ সংক্রান্ত অগ্রগতির প্রতিবেদন হাইকোর্টে জমা দিতে হবে। ২৫ জুন মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করে ওইদিন ক্ষতিপূরণের বাকি ৫০ শতাংশ টাকা কীভাবে দিতে হবে তার বিষয়ে আদেশ দেবেন বলে জানিয়েছেন আদালত।
গত ৩ এপ্রিল রাজধানীর কারওয়ানবাজার এলাকায় বেপরোয়া প্রতিযোগিতায় দুই বাসের চাপে পড়ে হাত কাটা পড়ে রাজীবের। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর গত ১৭ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে নিহত ৫ পরবর্তী সংবাদ খালেদা জিয়ার বৃটিশ আইনজীবীকে ভিসা দিচ্ছে না সরকার:…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads