ads

বৃহস্পতিবার , ২৭ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জীবনাচারে শুদ্ধাচার চর্চার আহ্বান আইজিপির

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২৭, ২০২৪ ৬:০৯ অপরাহ্ণ

জীবনাচারে শুদ্ধাচার চর্চার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।২৭ জুন বৃহস্পতিবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইনটিগ্রিটিতে বাংলাদেশ পুলিশ শুদ্ধাচার পুরস্কার ২০২২-২০২৩ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম।

Shamol Bangla Ads

শুদ্ধাচার পুরস্কারে ভূষিতদের অভিনন্দন জানিয়ে আইজিপি বলেন, আপনারা সকলের কাছে অনুকরণীয় হবেন, যাতে আপনাদের দেখে অন্যরা অনুপ্রাণিত হয়। শুদ্ধাচার পুরস্কার হিসেবে এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ, সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।

উল্লেখ্য, ২০২২-২০২৩ অর্থ বছরে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ১৮৩ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হয়েছেন।

Shamol Bangla Ads

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন নৌ পুলিশের অতিরিক্ত আইজি মোহা. আবদুল আলীম মাহমুদ, ডিএমপি ডিবির উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান এবং টুরিস্ট পুলিশের নারায়ণগঞ্জ জোনের সাব-ইন্সপেক্টর সবুজ কুমার দেব।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!