ads

রবিবার , ৬ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডুমুরিয়ায় ডিজিটাল মেলার উদ্বোধন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৬, ২০১৪ ৭:০২ অপরাহ্ণ
ডুমুরিয়ায় ডিজিটাল মেলার উদ্বোধন

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনার ডুমুরিয়া উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে ৬ এপ্রিল রবিবার সকাল ১০টায় ৩ দিন ব্যাপি ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়েছে।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছু দ্দৌজা’র সভাপতিত্বে বাংলাদেশ সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেন, শিক্ষা-কৃষি-ব্যাংকসহ দেশের সকল ক্ষেত্রেই আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ায় মানুষ অনেক হয়রাণী থেকে বাঁচতে পারছে। এখন আমাদের সন্তানসহ সকলের জীবনেই ডিজিটাল প্রযুক্তি বাস্তবায়ন করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা প্রফুল্য কুমার সরকার, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সেলিম রেজা, উপজেলা কৃষি অফিসার পঙ্কজ কান্তি মজুমদার, প্রাণি সম্পদ কর্মকর্তা শংকর প্রসাদ মন্ডল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!