ads

বুধবার , ২৬ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দু:স্থদের মাঝে বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির নগদ অর্থ বিতরণ

স্টাফ রিপোর্টার
জুন ২৬, ২০২৪ ৬:৫০ অপরাহ্ণ

‘ইন হার্ট টু হার্ট’ এ স্লোগানকে সামনে রেখে আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লসএঞ্জেলস এ প্রতিষ্ঠিত ‘বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটি’র পক্ষ থেকে শেরপুর শহরের অর্ধশত দরিদ অসহায়ের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ২৬ জুন বুধবার বিকেলে শেরপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে শহরের সাতানীপাড়াস্থ কুসুমেশ্বরী শিব মন্দির প্রাঙ্গনে ওই অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ লিটন।

Shamol Bangla Ads

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের শেরপুর জেলা শাখার সহ-সভাপতি প্রদীপ রঞ্জন দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কানু চন্দ্র চন্দ, সাংগঠনিক সম্পাদক রনক সিং, সহ-সাধারণ সম্পাদক গৌতম সাহা মনা ও মলয় চাকী, শহর শাখার সভাপতি বিশ্বনাথ ভট্টাচার্য, যুব ঐক্য পরিষদের সভাপতি শান্ত রায়, সাধারণ সম্পাদক ইন্দ্রনাথ বর্মন প্রমুখ।

ওইসময় সংগঠনের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ লিটন জানান, তারা আমেরিকাতে বিগত ২০ বছর ধরে স্থানীয় বাঙালী কমিনিউটিতে সেবামূলকসহ নানা চ্যারিটি অনুষ্ঠান করে যাচ্ছে। এছাড়া বাংলাদেশের ৬৪ জেলায় দুস্থ ও অসহায় বাঙালীদের মাঝে নানা সহযোগিতা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ বছর বাংলাদেশের ইতোপূর্বে চারটি জেলায় দরিদ্রদের মাঝে অর্থসহতা করা হয়েছে। শেরপুর জেলা ৫ম তম জেলা হিসেবে এখানে আজ এই অর্থ সহায়তা প্রদান করা হলো।

Shamol Bangla Ads

আগামীতে বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় ও উন্নয়নে পিছিয়ে থাকা ঐতিহ্যবাহী নানা মন্দির ও শ্মশানঘাট সংস্কার কাজ করার পরিকল্পনা রয়েছে। এছাড়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দুস্থদের মাঝে নানা সহায়তা প্রদানেরও পরিকল্পনা রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!