ads

শনিবার , ২২ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অস্ট্রেলিয়ার জয়

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২২, ২০২৪ ২:৩২ অপরাহ্ণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু হলো টাইগারদের। বৃষ্টি আইনে জিতে গেলো অস্ট্রেলিয়া। শুক্রবার (২১ জুন) স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অজিরা।

Shamol Bangla Ads

শুরুতে টাইগারদের রান তোলার গতি দেখে চ্যালেঞ্জিং পুঁজি গড়ার আভাস দেখা গেলেও শেষ দিকে আচমকা ব্যাটিং ধসে সেটি আর হয়ে ওঠেনি। তাওহিদ হৃদয় ও শান্তর ব্যাটে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান তুলতে পারে বাংলাদেশ।

খেলের শুরুতেই বাগড়া দেয় বৃষ্টি। মাঝে দুইবার বৃষ্টিতে পুরো খেলা আর মাঠে গড়ায়নি। প্রথমে ৬ ওভার ২ বল খেলে কোনো উইকেট না হারিয়ে অস্ট্রেলিয়া ৬৪ রান তুললে নামে বৃষ্টি। তবে বৃষ্টি শেষে টাইগাররা জোড়া আঘাত হানে অস্ট্রেলিয়ান শিবিরে।

Shamol Bangla Ads

এরপর সবশেষ, দুই উইকেট হারিয়েই ১১ ওভার ২ বলে ১০০ রান তুলে নেয় অজিরা। ডেভিড ওয়ার্নারের অর্ধশতকের পরে ফের বৃষ্টি নামে। এরপর ঘোষণা আসে বৃষ্টি আইনে ২৮ রানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!