ads

শনিবার , ১৫ জুন ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সেন্টমার্টিনে যাতায়াত বন্ধের ৮ দিন পর পৌঁছালো খাদ্যপণ্য

খবর টি পড়েছেন : ৩৭৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাত, দেশটির সীমান্ত থেকে বাংলাদেশি ট্রলার ও স্পিডবোটে লক্ষ্য করে গুলি করার জেরে টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে চলাচল বন্ধ ছিল। বন্ধের ৮দিন পরে কক্সবাজার থেকে এমভি বারো আউলিয়া নামে একটি জাহাজ খাদ্যপণ্য ও যাত্রী নিয়ে ১৪ জুন শুক্রবার দিবাগত রাতে সেন্টমার্টিন দ্বীপে পৌঁছেছে।

Shamol Bangla Ads

শুক্রবার দুপুর ২টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে এমভি বারো আউলিয়া নামে একটি জাহাজ খাদ্যপণ্য নিয়ে সেন্টমার্টিন জেটিঘাটে রাত সাড়ে ১১টায় পৌঁছেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান। তিনি বলেন, ‘গত ৫, ৮ ও ১১ জুন মিয়ানমার-বাংলাদেশ নাফনদীর অংশের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশি টেকনাফ ও সেন্টমার্টিনগামী ট্রলার ও স্পিডবোট লক্ষ্য করে গুলি বর্ষণ করা হয়। এ কারণে সেন্টমার্টিন নৌপথে জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে দ্বীপটিতে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে। অবশেষে জেলা প্রশাসনের সহযোগিতায় কক্সবাজার থেকে চাল, ডাল, পেঁয়াজসহ নানা ধরণের ভোজ্য ও খাদ্যপণ্য নিয়ে জাহাজটি দ্বীপে এসছে। একই সঙ্গে কক্সবাজারে আটকাপড়া বাসিন্দারাও ফিরছেন।

Shamol Bangla Ads

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামিন হোসেন বলেন, ‘সেন্টমার্টিন দ্বীপের ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে এ জাহাজটিতে খাদ্যপণ্য পাঠানো হয়েছে। এছাড়া কক্সবাজারে আটকাপড়া সেন্টমার্টিনের ৩ শতাধিক বাসিন্দাও এই জাহাজে করে দ্বীপে ফিরছেন।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ আক্রান্ত হলে ছেড়ে দেবো না : সেন্টমার্টিন প্রসঙ্গে… পরবর্তী সংবাদ হাটে ছোট গরুর ক্রেতা বেশি, দুশ্চিন্তায় বড় গরুর…

সর্বশেষ - চট্টগ্রাম

Shamol Bangla Ads