মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের পরিচিতি ও পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের জননী ডায়াগণষ্টিক সেন্টার এ্যান্ড জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত পরিচিতি ও পুনর্মিলনী সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ শরিফুল ইসলাম। ডায়াগণষ্টিক চত্বরে অনুষ্ঠিত পুনর্মিলনী সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আঃ জব্বার, প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ডাঃ আতিকুর রহমান (মুনু) ডাঃ বিশ্বেশ্বর চন্দ্র বর্মণ, স্বাস্থ্য কমপ্লেক্সের এএইচআই আঃ হামিদ, আজাহার হোসেন, ভান্ডার রক্ষক আনিসুর রহমান, সিএইচসিপি নৃত্যানন্দন প্রমুখ।




