ads

মঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০১৩ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আদমদীঘি ভ্রাম্যমান আদালতে ১ বছরে ২৬১ জনের জেল জরিমানা

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৩১, ২০১৩ ৭:০৬ অপরাহ্ণ
আদমদীঘি ভ্রাম্যমান আদালতে ১ বছরে ২৬১ জনের জেল জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : ইভটিজিং পর্নো ছবি প্রদর্শন ছিনতাই বাল্য বিয়ে মাদক সেবন ও বিক্রির দায়ে বগুড়ার আমদমদীঘি উপজেলায় ২০১৩ সালের গত জানুয়ারী থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ১ বছরে ২৬১ জনকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও জরিমানা করেন। এ দিকে ভ্র্যাম্যমান আদালতে জেল জরিমানা করায় অত্র উপজেলায় রাস্তায় ছিনতাই চুরি সহ ছোট অপরাধ প্রবনতা অনেকাংশে কমেছে বলে এলাকাবাসি জানান।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান. আদমদীঘি, সান্তাহার, ছাতিয়ানগ্রাম, চাঁপাপুর, কুন্দগ্রাম, নশরতপুর সহ এলাকার বিভিন্ন স্থানে রাতে ছিনতাই চুরি ও মাদকের প্রসার ঘটায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত ১ বছরে ৩ শতাধিক অপরাধীকে আটক করা হয়। এর মধ্যে কিছু অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার পাশাপাশি ২৬১ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল ও জরিমানা করা হয়। গত জানুয়ারী মাসে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। ফেব্র“য়ারী মাসে ১৬ জনের কারাদন্ড. মার্চ মাসে ১২ জনের কারাদন্ড ও ২ জনের জরিমানা. এপ্রিল মাসে ১৩ জনের কারাদন্ড ও ১ জনের জরিমানা. মে মাসে ৩২ জনের কারাদন্ড ও ৫ জনের জরিমানা, জুন মাসে ২৮ জনের কারাদন্ড ১২ জনের জরিমানা. জুলাই মাসে ২৮ জনের জেল জরিমানা, আগষ্ট মাসে ৩১ জনকে জেল জরিমানা এবং সেপ্টেম্বর মাসে বাল্য বিয়ে দেয়ার দায়ে ২ জন সহ ২৭ জনের জেল জরিমানা, অক্টোম্বর মাসে ১৪ জনকে, নভেম্বর মাসে ১২ জনকে এবং ডিসেম্বর মাসে ২৫ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল ও জরিমানা করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!