মনিবুর রহমান চৌধুরী (গোল্ডেন), পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় দুই নাম্বার সাবষ্টেশনে ৫ এম.ভি.এ উপকেন্দ্র রবিবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইফ আলহাজ্ব শহীদুজ্জামান সরকার বাবলু।

উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার নুরুর রহমান, নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মোঃ রফিক, পত্নীতলা উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার, ধামইরহাট উপজেলার সাবেক চেয়ারম্যান দেলদার হোসেন, পত্নীতলা পল্লী বিদ্যুৎ সমিতির ডি.জি.এম আব্দুর রউফ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ইছাহাক হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ সহ পল্লী বিদ্যুতের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, দলীয় নেতাকর্মীবৃন্দ ও সূধীজন প্রমূখ।
এউপকেন্দ্র স্থাপনের ফলে অত্র এলাকার গ্রাকদের বিদ্যুতের ওভার লোড জনিত সুবিধা বাড়ল এবং অত্র এলাকায় বিদ্যুতের গ্রাহক সংখ্যা বাড়ানো সম্ভব বলেও আশাব্যক্ত করেন পত্নীতলা পল্লী বিদ্যুৎ সমিতি।




