শেরপুরের নালিতাবাড়ীতে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে পড়ালেখায় উদ্বুদ্ধকরণ ও শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থা ‘ডপস’ এর আয়োজনে ৭ জুন শুক্রবার সকালে শহরের তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এসব বিতরণ করা হয়।

এর আগে সকালে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডপসের সভাপতি সার্জেন্ট শহিদুর রহমান (অব:)।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ডপসের প্রতিষ্ঠাতা পরিচালক শাহিন মিয়া, বিএসপি, নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেল, বুয়েটে অধ্যয়নরত ডপস সদস্য আতিকুর রহমান, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ডপস সদস্য আব্দুল হাকিম, ডপস শুভাকাঙ্ক্ষী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

পরে মেধা যাচাই পরীক্ষায় বিজয়ী ও ডপসের সদস্য দরিদ্র মেধাবী ২৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন৷




