ads

শনিবার , ১৪ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পূর্বধলায় বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে সাংবাদিক সম্মেলন

খবর টি পড়েছেন : ১৮৭
পূর্বধলায় বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে সাংবাদিক সম্মেলন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Purbadhala 01পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলা উপজেলা বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে উপজেলা বিএনপির বৃহৎ একটি অংশ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ১৪ জুন শনিবার দুপুরে পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে তারা আহবায়ক কমিটিকে অবাঞ্চিত ঘোষনা করেন।
জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোবারক ইসলাম তালুকদার লিখিত বক্তব্যে বলেন, জেলা বিএনপি উপজেলা বিএনপির ত্যাগি ও সক্রিয় নেতাকর্মীদের বাদ দিয়ে সম্পূর্ণ অগণতান্ত্রিক ভাবে উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করে। কমিটির আহবায়ক বাবুল আলম তালুকদার উপজেলা বিএনপির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তিনি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাসিন্দা।
তাদের দাবি, জেলা কমিটিকে মোটা অংকের টাকা উৎকোচ দিয়ে বাবুল আলম আহবায়ক হয়েছেন। তিনি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের যোগসাজসে ত্যাগী ও প্রকৃত নেতাকর্মীদের বাদ দিয়ে কাউন্সিল ছাড়াই তার পছন্দের লোকজন দিয়ে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে পকেট কমিটি গঠন করছেন। ফলে ত্যাগী ও প্রকৃত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ এবং হতাশা বিরাজ করছে। ইতিমধ্যে অনেকে দল ত্যাগ করে আওয়ামীলীগে যোগ দিচ্ছেন। তাই আহবায়ক কমিটি বাতিল করে ত্যাগী ও প্রকৃত নেতাকর্মীদের দিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানানো হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সায়েদুর রহমান তালুকদার, সাবেক সহসভাপতি আব্দুল গণি, সাবেক সহসভাপতি আব্দুস সালাম, সাবেক সহসভাপতি রুহুল আমীন ফকির, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মান্নান, উপজেলা যুবদলের সভাপতি আনোয়ারুল ইসলাম আনার, ছাত্রদলের সভাপতি শামিমুল ইসলাম শামীম, ছাত্রদলের সহ-সভাপতি ইসতিয়াক আহমেদ বাবু, তরুণদলের সাধারণ সম্পাদক আ. হান্নান শহীদ, জিয়া পরিষদের সভাপতি মোহাম্মদ আলী লিটন প্রমূখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কমলগঞ্জের মাগুরছড়া বিষ্ফোরণের ১৭ বছর পরবর্তী সংবাদ এরশাদের পথেই হাটছেন হাসিনা : মির্জা ফখরুল