ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া সরদার পাড়ায় ১০ জানুয়ারী গভীর রাতে ৪টি বসত ঘর পুড়ে গেছে। আগুন নিভাতে গিতে শহীদুল নামের এক যুবক আহত হয়েছে। এতে ১৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। রজ্জব আলীর বসত ঘরে বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয় লোকজনের ১ ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এরই মধ্যে রজব আলী, সুমন, আইয়ুব আলী ও আল-মামুনের বসত ঘর পুড়ে যায়।




