ads

শনিবার , ৮ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ১০২ পিছ ইয়াবাসহ নারী মাদক কারবারী আটক

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
জুন ৮, ২০২৪ ১০:৫১ পূর্বাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে ১০২ পিছ ইয়াবাসহ চায়না খাতুন (৩৪) নামের এক নারী মাদক কারবারীকে আটক করা হয়েছে। ৭ জুন শুক্রবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রেডিং টিম উপজেলার বারমারী বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

Shamol Bangla Ads

সূত্র জানায়, শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বারমারী বাজার এলাকার বাসিন্দা ফজর আলীর পুত্র ফারুক হোসেন তার স্ত্রী চায়না খাতুনকে সাথে নিয়ে দীর্ঘদিন যাবত ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৮টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি রেডিং টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করেন।

এতে ফারুক হোসেনের বাড়িতে তল্লাশী করে আটককৃত চায়না খাতুনের কোচরে থাকা পলিথিনের জিপারে ১০২ পিছ ইয়াবা পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়। এসময় চায়না খাতুনের স্বামী ফারুক হোসেন দৌড়ে পালিয়ে যায়। পলাতক ফারুক হোসেনের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে বলে কর্মকর্তারা জানান।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ছিদ্দিকুর রহমান জানান, আটক চায়না খাতুন ও পলাতক তার স্বামী ফারুক হোসেনর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৯ (১) এর খ ধারায় নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!