ads

বুধবার , ৫ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

জাহাঙ্গীর হোসেন, নকলা
জুন ৫, ২০২৪ ৩:৩২ অপরাহ্ণ

শেরপুরের নকলায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাশিদুল হাসান রাসেল (২৯) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। ৫ জুন বুধবার সকালে উপজেলার গৌড়দ্বার বাজার সংলগ্ন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত রাশিদুল হাসান শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কুঠুরাকান্দা গ্রামের মো. সাইদুল হকের ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাশিদুল হাসান রাসেল গাজীপুরের মাওনায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। বুধবার সকালে সেখান থেকে বাড়ি ফেরার জন্য শেরপুরের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে সকাল ৯টার দিকে শেরপুরের নকলা উপজেলার গৌড়দ্বার বাজার সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মোটরসাইকেলের সাথে একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে তিনি গুরুতর আহত হন এবং মোটরসাইকেল গুড়িয়ে যায়। পরে স্থানীয় লোকজন রাসেলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে প্রাইভেটকারের চালক পলাতক রয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনাময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, ওই থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। প্রাইভেটকার ও চালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!