ads

সোমবার , ২১ মার্চ ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মজুত পর্যাপ্ত, রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না : বাণিজ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ২১৩
মজুত পর্যাপ্ত, রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না : বাণিজ্যমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

রমজানে ভোগ্যপণ্যের দাম বাড়বে না, পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, কোনো ব্যবসায়ী যদি অবৈধভাবে পণ্যের দাম বাড়িয়ে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করে তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সোমবার বিকেলে পৌর শহরের বিডি হলে পারিবারিক কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, রমজানের শুরুতে ক্রেতারা অনেক পণ্য কিনে মজুত করেন।

Shamol Bangla Ads

আমরা যদি রমজানের শুরুতে বেশি পণ্য না কিনি, তাহলে দাম বাড়ার কোনো সুযোগ নেই। এ ছাড়া আমাদের কাছে পর্যাপ্ত মজুত রয়েছে। ভ্যাট তুলে নেওয়ার পরে তেলের দামও নিম্নমুখী।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আন্তরিকভাবে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজার মনিটরিং করতে ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে কঠোর নির্দেশ দিয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের সহায়তায় সারা দেশের বাজার মনিটরিং ও দ্রব্যমুল্যেও দাম কমাতে কাজ করে যাচ্ছে।

Shamol Bangla Ads

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা। পরে টিসিবির পণ্য বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সূত্র : বাসস

Need Ads
পূর্ববর্তী সংবাদ সারের জন্য কৃষককে ২৮ হাজার কোটি টাকা ভর্তুকি… পরবর্তী সংবাদ ৬ কোটি ১০ লাখ টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads