ads

সোমবার , ৩ মার্চ ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাইকগাছা উপজেলা নির্বাচনে ৭ ভাইস চেয়ারম্যান প্রার্থীর লড়াই

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ৩, ২০১৪ ১০:১০ পূর্বাহ্ণ

Picture Paikgacha 03.03.2014মোঃ গোলাম রব্বানী, পাইকগাছা (খুলনা) : খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে অনেকটাই কোনঠাসা হয়ে পড়েছে ১৯ দলীয় জোট মনোনিত ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা জামায়াতের আমির মাওঃ কামাল হোসেন। বিএনপি সমর্থিত একাধিক প্রার্থীর কারনে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অনেকেই মনে করছেন। অপরদিকে জামায়াত বিএনপি’র একাধিক প্রার্থীর সুবাদে সুবিধা নিতে পারে আ’লীগের একক প্রার্থী আলহাজ্ব মাওঃ মুজিবর রহমান সানা বলে সাধারণ ভোটাররা মনে করছেন। সবমিলিয়েই ৭ প্রার্থীর প্রচার প্রচারণায় জমে উঠেছে ভাইস চেয়ারম্যান পদের নির্বাচন।

Shamol Bangla Ads

আগামী ১৫ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে ১০ ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দাখিল করলে আ’লীগের একক প্রার্থী নির্ধারণে পর ইতোমধ্যে ৩ প্রার্থী তাদের মনোনয়ন প্রতাহার করে নেয়ায় বর্তমানে গুরুত্বপূর্ণ এ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ প্রার্থী। ৭ প্রার্থীর মধ্যে একমাত্র ডাঃ টিকেন্দ্র নাথ মন্ডল বাদে আর সকলেই নবাগত হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

(টিউবওয়েল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৯ দলীয় জোট মনোনিত উপজেলা জামায়াতের আমির মাওঃ শেখ কামাল হোসেন। (তালা) প্রতীকে লড়াই করছেন আ’লীগ মনোনিত স্বেচ্ছাসেবকলীগ নেতা আলহাজ্ব মাওঃ মুজিবুর রহমান সানা। (টিয়াপাখি) নিয়ে রয়েছেন বিএনপি নেতা মোঃ আব্দুল গফুর। বই প্রতীকে এ্যাড. এসএম মুজিবর রহমান। (উড়োজাহাজ) প্রতীকে যুবদল নেতা শেখ সামছুল আলম পিন্টু। ইউনাইটেড কমিউনিষ্ট নেতা শাহাজান সিরাজ সাজু প্রতীক (চশমা) ও মাইক প্রতীক নিয়ে নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী ডাঃ টিকেন্দ্র নাথ মন্ডল।

Shamol Bangla Ads

এদিকে নির্বাচন যতই ঘনিয়ে আসছে বিএনপি ঘরোনার একাধিক প্রার্থীর কারনে ১৯ দলীয় জোট মনোনিত প্রার্থী কোনঠাসা হয়ে পড়ছে বলে সাধারণ ভোটাররা ধারনা করছেন। অনেকেই মনে করছেন চেয়ারম্যান পদে জামায়াত বিএনপিকে ছাড় দিলেও ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকায় বিরুপ প্রভাব পড়তে পারে ১৯ দলীয় জোট মনোনিত চেয়ারম্যান পদের প্রার্থীর ক্ষেত্রে।

এ ব্যাপারে নির্বাচনে কোন বিরুপ প্রভাব পড়বে না বলে জামায়াত নেতা এ্যাড. আব্দুল মজিদ জানান। থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাড. আবু সাঈদ জানান-সময় স্বল্পতার কারনে অনেক প্রার্থী তাদের মনোনয়ন প্রতাহার করতে পারেনি। তবে ইতোমধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন শামছুল আলম পিন্টু এবং মাষ্টার গফুর এর ব্যাপারে সোমবার জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানান।

পাইকগাছায় ভাইস চেয়ারম্যান প্রার্থীর ৫ হাজার টাকা জরিমানা

খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে আচারণবিধি লঙ্ঘনের অভিযোগে আ’লীগ মনোনিত ভাইস চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান সানাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার বিকালে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ কামরুল ইসলাম জানান প্রার্থীদের নির্বাচন আচারণবিধি পর্যবেক্ষনকালে ভাইস চেয়ারম্যানপ্রার্থী মুজিবর রহমান সানার (তালা) প্রতীকের পোষ্টার গদাইপুর বাজারের বিভিন্ন দোকান ও দেয়ালে লাগানোর অভিযোগ পাওয়া যায়। পরে সংশ্লিষ্ট প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে তিনি জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!