ads

মঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০১৩ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুরে যৌথবাহিনীর বন্দুক যুদ্ধে জামায়াত নেতা নিহত : প্রতিবাদে বুধবার সকাল সন্ধ্যা হরতাল

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৩১, ২০১৩ ৬:৩২ অপরাহ্ণ

Meherpur News Pic-01মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউপি সদস্য হিজুলি গ্রামের জামায়াত নেতা আব্দুল জব্বার মালিথা ওরফে জুব্বার মেম্বর (৫৫) যৌথ বাহিনীর গুলিতে নিহত হয়েছে। পুলিশ দাবী করেছে যৌথ বাহিনীর বন্দুক যুদ্ধে তিনি নিহত হয়েছেন। তবে পরিবারের লোকেরা দাবী করেছেন, বন্দুক যুদ্ধ নয়- পরিকল্পিতভাবে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।  সোমবার মধ্য রতে রাজনগর গ্রামের গোরস্থানের পাশে এ ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে বুধবার মেহেরপুর জেলায় সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা জামায়াত।

Shamol Bangla Ads

পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে ১০টায় হিজুলি গ্রামে অভিযান চালিয়ে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে জামায়াত নেতা জব্বার মেম্বরকে আটক করা হয়। এরপর এদিন রাত সাড়ে এগারটার দিকে তাকে সাথে নিয়ে জামায়াতের আঞ্চলিক নেতা মাওলানা আব্দুল মতিনকে ধরতে রাজনগর গ্রামে যায়। গ্রামের গোরস্থানের পাশে পৌঁছালে জামায়াত-শিবিরের লোকেরা তাকে ছিনিয়ে নিতে প্রতিরোধ গড়ে তোলে এবং ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় যৌথ বাহিনী গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয় জব্বার। রাতেই লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে নেয়া হয়। নিহত জব্বার মেম্বর হিজুলি গ্রামের আব্দুল মালিথার ছেলে।

Meherpur News Pic-02মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজুল ইসলামের জানিয়েছেন, ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, এক রাউন্ড রাবার বুলেট, পাঁচটি ককটেল, কাঁথা, বালিশ মসারী ও চার জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। বন্দুক যুদ্ধের সময় ৯৬ রাউন্ড গুলি বর্ষণ করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

Shamol Bangla Ads

এদিকে জব্বারের বড় ছেলে মোমিনুল (২৫) তার বাবাকে থানায় দেখতে গেলে তাকেও আটক করা হয়েছে বলে জানায় পরিবারের সদ্যসরা। সদর থানা পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করেছে। বিকেল তিনটায় জানাজা শেষে তাকে গ্রাম্য কবরস্থানে তাকে দাফন করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!