ads

বুধবার , ১৭ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিপিএল/২৪: কোন দলের অধিনায়ক কে হলেন

খবর টি পড়েছেন : ৬০২
বিপিএল/২৪: কোন দলের অধিনায়ক কে হলেন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দরজায় কড়া নাড়ছে বিপিএলের ১০ম আসর। ১৯ জানুয়ারি শুক্রবার থেকেই মাঠে গড়াচ্ছে দেশিয় টি-টোয়েন্টি ক্রিকেটের এই ফ্র্যাঞ্চাইজি লিগ। উদ্বোধনী ম্যাচে দুপুরে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকা। দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

Shamol Bangla Ads

এখন পর্যন্ত টুর্নামেন্টটির ৯টি আসর মাঠে গড়িয়েছে। যেখানে চ্যাম্পিয়ন হিসেবে পাওয়া গেছে ৪টি দল। যার মধ্যে সর্বোচ্চ ৪ বার শিরোপা ঘরে তুলে সবচেয়ে সফল দলের তকমা পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ৩ বার চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা।

জানা যায়, বিপিএলের ১০ম আসরে অংশ নিচ্ছে ৭ টি দল। যেখানে অধিনায়কত্বে চমক দেখিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সফলতম অধিনায়ক ইমরুল কায়েসকে বাদ দিয়ে নতুন অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। অপরদিকে দলে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান থাকার পরও রংপুর রাইডার্সের নেতৃত্ব সামলাবেন নুরুল হাসান সোহান। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কের দায়িত্ব পালন করবেন শুভাগত হোম। তবে মাশরাফি এবারও নেতৃত্ব দেবেন সিলেটকে। অন্যদিকে খুলনা টাইগার্সের অধিনায়ক হিসেবে রয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার এনামুল হক বিজয়। এছাড়া দূদান্ত ঢাকাকে নের্তৃত্ব দিবেন মোসাদ্দেক হোসেন সৈকত। অভিজ্ঞদের সমন্বয়ে গঠিত বরিশাল দলকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল খান।

Shamol Bangla Ads

এবারের বিপিএলে সাত দলের অধিনায়ক:

কুমিল্লা ভিক্টোরিয়ান্স- লিটন দাস

দুর্দান্ত ঢাকা- মোসাদ্দেক হোসেন সৈকত

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স- শুভাগত হোম

সিলেট স্ট্রাইকার্স- মাশরাফি মোর্তুজা

খুলনা টাইগার্স- এনামুল হক বিজয়

ফরচুন বরিশাল- তামিম ইকবাল

রংপুর রাইডার্স- নুরুল হাসান সোহান

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিপিএলের সূচিতে পরিবর্তন পরবর্তী সংবাদ অ-১৬ ক্রিকেট : শেরপুর ভেন্যুতে ময়মনসিংহকে হারিয়ে শুভসূচনা…