মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মহম্মদপুর উপজেলার কানাইগর গ্রামে ৩১ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে চপলা (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
এলাকাবাসী জানায়, কানাইনগর গ্রামের অরুন বিশ্বাসের স্ত্রী বৃদ্ধা চপলা দুপুর বেলা ঐ এলাকার বদরুল আলমের বাড়ির পুকুরে গোসল করতে গেলে পানিতে ডুবে তার করুণ মৃত্যু হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পয়ে স্থানীয় জেলেদের সহযোগিতায় পুকুরে জাল টেনে তার লাশ উদ্ধার করা হয়। তিনি সাতার জানতেন না বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।




