ads

বৃহস্পতিবার , ৯ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হলো মওদুদ আহমদকে

খবর টি পড়েছেন : ১৪২
চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হলো মওদুদ আহমদকে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : হৃদরোগে আক্রান্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইট তাঁকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়। মওদুদের সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী হাসনা জসীম উদ্দীন মওদুদ।
চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অধ্যাপক ডা. চার্লস ত’র অধীনে চিকিৎসা নেবেন মওদুদ। ব্যারিস্টার মওদুদের ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ব্যারিস্টার মওদুদের দ্রুত আরোগ্য কামনায় তাঁর স্ত্রী হাসনা মওদুদ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
গত ৫ মে বুকে ব্যথা, শ্বাস-প্রশ্বাসে সমস্যাসহ হৃদরোগে আক্রান্ত হয়ে ব্যারিস্টার মওদুদ রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইয়াংগুনে রানওয়ে থেকে ছিটকে পড়েছে বিমানের ফ্লাইট, আহত… পরবর্তী সংবাদ গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি বিএনপি : তথ্যমন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads